মাইক্রোসফট টিমসের ভিডিও চ্যাটের কাস্টম ব্যাকগ্রাউন্ড সুবিধা

১২ এপ্রিল, ২০২০ ০১:০১  
জুমের অন্যতম বড় ফিচার হলো এর ব্যাকগ্রাউন্ড পাল্টানো যায়। ফলে চাইলে ব্যবহারকারী যেখানেই থাকুক না কেনো পছন্দের মতো ব্যাকগ্রাউন্ডে ভিডিও চ্যাট করতে পারেন। এবার সেই সুবিধা এলো মাইক্রোসফটের টিমসে। খবর এনগ্যাজেট। নতুন ফিচারের ফলে টিমস ব্যবহারকারী তার ব্যাকগ্রাউন্ড পাল্টাতে পারবেন। ফলে আশেপাশে যেমন পরিবেশই থাকুক না কেনো অন্যদেরকে পছন্দের মতো পরিবেশ দেখাতে পারবেন। প্রাথমিকভাবে সেবাটির নির্ধারিত কিছু ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে। আগামীতে জুমের মতো নিজের পছন্দমতো ছবি আপলোড করে সেটি ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখানো যাবে। এছাড়া নতুন সংস্করণে ‘রেইজ হ্যান্ড’ আইকনও যুক্ত করা হয়েছে। ফলে মিটিং চলাকালীন কেউ কথা বলতে চাইলে এই আইকন প্রেস করতে পারবেন। যুক্ত হয়েছে এন্ড মিটিং সুবিধাও। ডিবিটেক/বিএমটি